

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির। এতে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ডা: মো.চাঁন মিয়া, জামালগঞ্জ জাতীয় পার্টির সভাপতি এইচ এম ফারুক আহমদ।
সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জেলা যুব সংহতি যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সরকার ও সদস্য সচিব সাব্বির আহমদ, সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শাহীন আহমদ মিন্টু, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আব্দুল মালেক, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির আহমদ, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নেতা জহুরুল ইসলাম লাল, জেলা জাতীয় ছাত্রসমাজ যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক রানা, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফরিদা বেগম, সদস্য মমতাজ বেগম মম, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টি নেতা হোসেন মিয়া, জাতীয় পার্টি নেতা মনির উদ্দিন, এনামুল হক শাহরুখ, মোজাম্মেল হোসেন, মাছুমা বেগম, বিশ্বম্ভরপুর উপজেলা যুব সংহতি নেতা এরশাদ মিয়া প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত হন।
