ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৫

হাতীবান্ধায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণের নামে টাকা আদায়

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণের নামে ৫০ থেকে ১০০ টাকা করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় হট্টগোল দেখা দেয়। পরে খবর পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলার সিংগীমারী ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রুপান্তরিত করার জন্য জমা নেয়া হয়। সেই কার্ডগুলো স্মার্ট কার্ডে রুপান্তরিত করে আজ বুধবার সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন ইউনিয়ন পরিষদের লোকজন। স্মার্ট কার্ডের জন্য জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা করে নেয় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিশির। এ নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর এক পর্যায়ে সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু পরিষদে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

খবর পেয়ে সরেজমিন বুধবার বিকেলে সিংগীমারী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, টিসিবি কার্ডধারীরা স্মার্ট কার্ড নিতে এসে হট্টগোল করছেন। এ সময় তারা অভিযোগ করেন যে, স্মার্ট কার্ড নিতে ৫০ থেকে ১০০ টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের লোকজন। আমরা এ নিয়ে প্রতিবাদ তুললে কার্ড বিতরণ বন্ধ করে দেয়া হয়। পরে চেয়ারম্যান এসে বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ বিষয়ে সিংগীমারী ইউপি সচিব শফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা টিসিবির স্মার্ট কার্ড করার কাজ গুলো করতেছেন। তারা কেন টাকা নিচ্ছেন সেটা আমি জানি না।

এ বিষয়ে সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, আমি খরচের জন্য দশ বিশ টাকা নিতে বলেছি, ৫০ টাকা করে নয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দুলাল হোসেন বলেন, টাকা নেয়ার কোন নিয়ম নেই। আমি বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram