ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2025

মুকসুদপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার সোনালী ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মুকসুদপুর কলেজ মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান।

উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বরের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপি সভাপতি আবুল বাশার বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মিন্টু শরীফ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram