

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকালে চিলমারী সরকারি কলেজ মোড় থেকে ছাত্রদল নেতাকর্মীরা এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই এলাকায় এসে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুৎ সাদ্দাত সাক্ষর, সদস্য সচিব মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মাদ বিপ্লব, জামিউল ইসলাম জনি প্রমুখ।
