

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কাহারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এ,এন,কে জিন্নাত আলী, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ইবনে মাসুদ রানা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহলসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
