ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৫

মহাদেবপুরে বই বিতরণ উৎসবের উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নববর্ষের প্রথম দিনে নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) সকালে মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন বই বিতরণের উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ সাফিয়া আখতার অপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন কুমার প্রমুখ।

এছাড়াও এদিন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয় ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে বই বিতরণের উদ্বোধন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram