ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2025

কালুখালীতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা ছাত্রদল বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার আয়োজন করে।

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি কালুখালী স্টেশন বাজার ও রতনদিয়া বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম সরদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, যুগ্ম সম্পাদক মুন্সী মাসুদ রানা, দপ্তর সম্পাদক রবিন শেখ, কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খোন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ, তুয়া ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram