ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2025

চট্টগ্রামের চন্দনাইশে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ১৩০টি প্রতিষ্ঠানের ১৬ হাজার ৮০০ জন শিক্ষার্থীর হাতে ইংরেজি নববর্ষের প্রথম দিন উৎসবের আমেজে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৩৩৬ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনিছুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ, জীবন কানাই সরকার, তপন কুমার পোদ্দার, প্রধান শিক্ষক রহিমা আকতার, শিক্ষক মুনমুন আকতার ফেরদৌস, মাছরুরা বেগম, মৌসুমী দাশ, মো. সোলাইমান, পাপিয়া সুলতানা, কাজী শফিউন নেছা, কাবেরি দাশ সহ অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram