ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2025

দীঘিনালায় চোরাই গরু উদ্ধার, ৫ যুবক গ্রেফতার

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় রহস্যজনক ভাবে চুরি হওয়া গরু উদ্বার করে মূল মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় চুরির সাথে জড়িত ৫ যুবককে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া।

ওসি মোঃ জাকারিয়া বলেন, ‘সাপ্তাহিক হাটে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাটে গরু রেখেই পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা। পরে গরুটিকে উদ্ধার হেফাজতে নেয়, পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাৎক্ষণিক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।’

এ বিষয়ে উদ্ধার হওয়া চোরাই গরুর প্রকৃত মালিক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দীঘিনালা থানায় মামলা করেন।

মামলার বাদী ধনমনি চাকমা (৪৬) বলেন, ‘রাতের অন্ধকারে আমার গোয়ালে থাকা গরুটি চুরি হয়ে যায়। আশপাশে খোঁজ করে কোন সুরাহা হয়নি, পরে স্থানীয়দের মাধ্যমে জেনেছি থানা হেফাজতে একটি গরু রয়েছে। পরে থানায় উপস্থিত হয়ে আমার গরুটিকে সনাক্ত করি। এখন গরুটি থানা পুলিশ হেফাজতে আছে।’

গরু চোরাকারবারী চক্রের সদস্য হিসেবে গ্রেফতার হয়েছেন হৃদয় চাকমা (২০), জুনেষ চাকমা (১৮), বিপাশ চাকমা (১৮), সতীশ চাকমা (১৮) ও সন্তোষ চাকমা (১৮)। গ্রেফতার হওয়া সকলে উপজেলার দীঘিনালা ও বোয়ালখালী ইউনিয়নের বড়াদম ও তেবাংছড়া এলাকার বাসিন্দা।

গেল সোমবার দিবাগত রাতে উপজেলার ০২ নং বোয়ালখালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড নৌকাছড়া এলাকার চন্দ্রমহন কার্বারী পাড়া এলাকার ধনমনি চাকমা (৪৬) বাড়ির গোয়াল ঘর থেকে গরুটি চুরি হয়। পরে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে দীঘিনালা থানা হাটে বিক্রির উদ্দেশ্য আনা হলে পুলিশ গরু সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে ও গরুটির মূল মালিককে সনাক্ত করে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram