ঢাকা
logo
প্রকাশিত : December 30, 2024

চুনারুঘাটে হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে চাঞ্চল্যকর হত্যা মামলার ২জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মুছিকান্দি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে জহুর আলী (৫০) ও আমতলা গ্রামের মৃত রবি মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২)।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এসব তথ্য দেন। গ্রেপ্তারকৃত আসামিদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মফিল মিয়ার সঙ্গে একই গ্রামের শান্ত মিয়াসহ তার লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলা চলছে। ২৬ ডিসেম্বর বাজার থেকে ফেরার পথে মফিল মিয়াকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার প্রেক্ষিতে তার ছেলে বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে ২৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে ২জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram