ঢাকা
logo
প্রকাশিত : December 30, 2024

কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

কমলগঞ্জ প্রেসক্লাব এর আহবায়ক এম. এ. ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও বিশিষ্ট ব্যবসায়ী আনকার আলী।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ, আশরাফ সিদ্দিকী পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের উদ্যোগে ১৫০ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram