

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ছাত্রকে ৫৯ বিজিবি‘র পক্ষ হতে এক লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে ৫৯ বিজিবি’র ব্যাটালিয়ন সদরে আহত ছাত্র মোঃ আসমাউল হুসনা’র হাতে অনুদানের চেক তুলে দেন ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
উল্লেখ্য, গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্চ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের মোঃ ইনজামাম হকের ছেলে মোঃ আসমাউল হুসনা পুলিশের লাঠিচার্জে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
