ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩০, ২০২৪

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর, সাবেক সেনা সদস্যসহ আটক ৪

শহিদ জয়, যশোর প্রতিনিধি: যশোর শহরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস সহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। এর মধ্যে একজন কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছেন। রোববার গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪৫) ও পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে মোঃ রকি বিশ্বাস (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কতিপয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ডিবি পুলিশের একটি টিম রাত ১২টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টাকালে ৪জনকে আটক করা হয়। পরে তল্লাশীকালে তাদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মিজানুর রহমান অবসারপ্রাপ্ত সেনা সদস্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram