ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2024

কমলগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আটক : আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টায় আরেকজন আটক

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর সময় থানার ফটকে পুলিশের গাড়ি আটকিয়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আব্দুল হান্নানের স্বজন ও সমর্থকেরা এ ঘটনা ঘটায়।

পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল এলাকা থেকে সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যানকে গ্রেপ্তারের খবর পেয়ে তার ছেলে, ভাগিনাসহ শতাধিক সমর্থক থানায় এসে পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল করে। এ সময় আসামিকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় পুলিশের জোরালো তৎপরতায় আসামির অনুসারীরা পিছু হটে। তখন আসামির ভাগিনা মতিউর রহমানকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। থানা থেকে আসামিকে আদালতে পাঠানোর সময় হট্টগোল ও আসামিকে ছিনতাইয়ের চেষ্টার সময় মতিউর নামে একজনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram