ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪

দেবহাটায় শিক্ষার্থীদের বাইসাইকেল ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় উপ-সচিব আবুল হাসান স্কুল শিক্ষার্থীদের বাই সাইকেল ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব দেবহাটার কৃতি সন্তান আবুল হাসান দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল ও হুইল চেয়ার প্রদান করেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম।

এসময় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, সখিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram