ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪

পাইকগাছায় মসজিদের ব্যাটারী চুরি, আটক ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় চুরির মালামালসহ আসলাম গাজী (২৪) ও রনি মোড়ল (২২) নামে দুই চোরকে জনতার সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদেরকে উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজার এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে চুরির মালামাল মসজিদের ব্যাটারীসহ আটক করে থানায় নেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আটক আসলাম গাজী উপজেলার শ্রীরামপুরের ভোলা গাজীর ছেলে ও রনি মোড়ল একই উপজেলার নাছিরপুর গ্রামের নুরুজ্জামান মোড়লের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুমন গাইন জানান, আটককৃতরা রবিবার ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের ব্যাটারী চুরি করে পালানোর সময় কাশিমনগর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, শনিবার রাতে দুইজন চোর মসজিদের ব্যাটারী চুরি করে পালানোর সময় তাদেরকে মালামালসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। এর আগে, তাদের বিরুদ্ধে থানায় আরো ৫টি চুরির মামলা রয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram