ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2024

পীরগঞ্জে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি র‍্যালি ও সমাবেশ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই স্লোগানে সকল ধর্মালম্বীদের নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সম্প্রীতি র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পীরগঞ্জ থানার আয়োজনে থানা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেন্ট বিষ্ণুপদ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীল, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজা, দস্তমপুর মিশনের ফাদার ভেন্সিন, ঈমাম রফিকুল ইসলাম, আদিবাসী নেতা কাচেন্দ্র ঋষি সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, পীরগঞ্জ থানায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। র‍্যালিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন অংশ নেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram