ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2024

তিতাসে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: অতি সম্প্রতি টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদপন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তিসহ সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কুমিল্লার তিতাস উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদের সামনে উপজেলার ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারকে বিতর্কিত করার পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র তারই অংশ হিসেবে তাবলীগ জামাতের উপর নগ্ন হামলা এবং তাবলীগের দাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ভারত ও ইসরায়েলপন্থী মাওলানা সাদ দীর্ঘদিন ধরে তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছে। কিন্তু বর্তমান সরকার ধৈর্য্যেের মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে। এ সময় বক্তারা সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ নূরুল ইসলাম নদভী, মাওলানা নাছির উদ্দীন মুন্সি, মাওলানা আমজাদ শাহ জুনায়েদ, মাওলানা জিয়াউর রহমান সাদী, মাওলানা রেদোয়ান হোসাইন, মাওলানা এমদাদুল কাদীর মনির ও মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও থানা প্রশাসনের নিকট স্মারকলিপি জমা দেন আলেম-ওলামার ও তৌহিদী জনতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram