ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2024

আটঘরিয়ায় বাঁশঝাড়ে কিশোরী খুন, টাঙ্গাইল থেকে প্রধান আসামি গ্রেফতার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: গত ২৪ ডিসেম্বর দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের বাঁশঝাড় থেকে তমা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর আটঘরিয়া থানায় একটি মামলা হয়। সেই মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য মো: আদম আলীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি মোঃ আদম আলীকে গ্রেফতার করে র‍্যাব-১২ পাবনা এবং র‍্যাব-১৪ টাঙ্গাইল র‍্যাবের একটি যৌথ আভিযানিক দল। গ্রেফতার আদম আলী আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram