ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2024

রংপুরের গংগাচড়ায় বাসের ধাক্কায় শিক্ষক নিহত, আহত ৩

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গংগাচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দক্ষিণ কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলিপ কুমার মহন্ত (৪৫) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ৮টায় গংগাচড়ার মৌলভীবাজার সংলগ্ন পান্নুর মিলের সামনে।

প্রত্যক্ষদর্শী অটোর পিছনের যাত্রী মনি সরকার জানান, আমাদের অটোটি রংপুর থেকে গংগাচড়ায় যাচ্ছিল। হঠাৎ গংগাচড়া থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটো ড্রাইভারের ডান পাশে বসেছিল শিক্ষক দিলিপ মোহন্ত। বাসের ধাক্কায় অটোটি পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক দিলিপ কুমার মহন্তের। আমার মাথায়ও একটু লেগেছে।

দিলিপ কুমার মোহন্ত কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বটতলা গ্রামের প্রয়াত শিক্ষক দিগম্বর চন্দ্র বর্মন এর বড় ছেলে। এতে অটো ড্রাইভার সহ আরও দুজন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল এ পাঠানো হয়েছে ও মৃত দিলিপ মোহন্ত কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, সংকীর্ণ রাস্তায় দ্রুতগতির যানবাহন চলাচলের কারণেই অহরহ এরকম দুর্ঘটনা ঘটছে। নিরাপত্তা থাকলে আজ ইউনাইটেড বাসের ধাক্কায় শিক্ষক নিহত হতো না। যথাযথ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram