ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2024

সখীপুরে কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নজরুল ইসলাম নাহিদ,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক মিয়াকে গ্রেফতার করছে থানা পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে তার নিজ বাড়ি প্রতিমা বংকী থেকে তাকে গ্রেফতার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন,গ্রেফতারকৃত মালেক মিয়া গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি ছিলেন। তাকে ৫ দিনের পুলিশি রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ১৬৭ জন আসামির মধ্যে এ পর্যন্ত ওই মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram