ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2024

বড়লেখার চান্দগ্রামে বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দ।

হাজী আজির উদ্দিনের সভাপতিত্বে মাওলানা ইমাদ উদ্দিন মানিক ও মাওলানা মো. আব্দুল বাসিতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য হাজী হেলাল উদ্দিন, অধ্যাপক আব্দুল মুহাইমিন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাদিকুর রহমান রুমেল, বড়লেখা উপজেলা জামায়াতের শূরা সদস্য ও নিজবাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের
সভাপতি মুহাম্মদ আবু তাহের, উলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আশিকুর রহমান, প্রবাসী সাংবাদিক নুরুল বিন ওয়াহিদ, ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামাল হোসেন ও সেক্রেটারি ছাব্বির হোসেন, চান্দগ্রাম ইউনিটের শিবির সভাপতি মো. তারেকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram