ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2024

মানিকগঞ্জে সাংবাদিকদের ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক’ প্রশিক্ষন কর্মশালা

মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান’ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

প্রেস ইনস্টিটিউট –পিআইবি আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষনে অংশ নেয় ।

শুক্রবার বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষন নেয়া সাংবাদিকদের সনদপত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে পিআইবি’র পরিচালক পারভীন সুলতানা রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ পিআইবি’র প্রশিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন দিনের কর্মশালায় মোবাইল সাংবাদিকতা, স্টোরি পরিকল্পনা, তথ্য সংগ্রহের কৌশল, অনুসন্ধানী প্রতিবেদন ও গবেষণা, সামাজিক ও গণমাধ্যমে ফ্যাক্ট চেক, সংবাদ বয়ান ও গণমাধ্যমের রাজনীতি সহ বিভিন্ন ট্রপিক শেখানো হয়।

প্রশিক্ষন দেন প্রেস ইনস্টিটিউট পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ড্যাফোডিল ইনভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, চ্যানেল টোয়েন্টি ফোর এর অপরধান অনুসন্ধান বিভাগের প্রধান ফয়সাল আলম, এএফপির ফ্যাক্ট চেক বিশেষজ্ঞ ইয়ামিন সাজিদ।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতা একটি দায়িত্বশীল সাংবাদিকের একটি বড় চ্যালেঞ্জিং । সাংবাদিকদের সকল ভয় ভীতিকে অপেক্ষা করে সঠিক সংবাদ পরিবেশন করতে হবে ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram