ঢাকা
logo
প্রকাশিত : December 27, 2024

জয়পুরহাটে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩-২৪ শুক্রবার দুপুরে পাচুরচক রোডস্থ নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠিত হয়।

বিসিডিএস এর জয়পুরহাট জেলা শাখার আহবায়ক কাজল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

আনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন  বিসিডিএস এর রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো: হারুনুর রশীদ। 

জেলা বিসিডিএস এর সদস্য রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, সমিতির যুগ্ম আহবাক ফারুক হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. এটিএম মিজানুর রহমান, সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, আকতার হোসেন, ফারিয়া'র জেলা ও বিভাগীয় সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েলসহ সমিতির অন্যান্য সদস্য ও জেলা ম্যানেজার ফোরামের সদস্য বৃন্দ।

সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করা হয় তা অনুমোদন করা হয়। গত কমিটির আমলে ১ লাখ ৩৫ হাজার ৯ শত ৩২ টাকা সমিতির তহবিল হতে কাঁচা ভাউচারের মাধ্যমে অর্থ তছরুপের উল্লেখ করা হয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram