ঢাকা
logo
প্রকাশিত : December 26, 2024

ডেমরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মোঃ শফিকুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার চিনি পাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২:০০ টায় স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

‌নিহতের ছোট ভাই শাকিব হাসান জানান, আমার বড় ভাই শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে স্টাফ কোয়ার্টার আসেন। স্টাফ কোয়ার্টার থেকে লেগুনায় গুলিস্তান যাওয়ার পথে স্টাফ কোয়ার্টার এলাকায় অটোরিক্সার ধাক্কায় মাটিতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে শফিকুল ইসলামকে তুলে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। মাথা ফেটে রক্তক্ষরণ হওয়ায় এবং
পরবর্তীতে অবস্থা আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.মাহামুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি আমাদের পুলিশ সদস্যের ভাই। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram