ঢাকা
logo
প্রকাশিত : December 26, 2024

কিশোরগঞ্জে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মুখে 'আল্লাহ' 'আল্লাহ' ডাক!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরের একটি প্রাইভেট হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মুখে 'আল্লাহ' 'আল্লাহ' ডাক শুনা যায়। বুধবার (২৫ ডিসেম্বর) ১৮ দিন পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়, ৩৭ সেকেন্ডের ভিডিওতে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটি বার বার 'আল্লাহ' 'আল্লাহ' বলে চিৎকার করছে। ঘটনাটি ঘটে গত ৪ ডিসেম্বর কুলিয়ারচর আল-রাজ্জাক ডিজিটাল হাসপাতালে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির নির্বাহী পরিচালক এহসানুর রাব্বী সুমন জানান, গত ৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের দামাউড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী ফেরদৌসা বেগমকে ভর্তি করা হলে ওই দিন রাত ১০টায় সিজারিয়ানের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়। জন্মের সাথে সাথেই শিশুটির মুখে 'আল্লাহ' 'আল্লাহ' ডাক শুনা যায়। এ ঘটনা দেখে হাসপাতালের ডাক্তার, নার্সরা অবাক হয়ে যায়। ৭ ডিসেম্বর শিশুটিকে নিয়ে তার পরিবার বাড়ি ফিরে যায়। টানা ১ ঘণ্টা আল্লাহ ডাকার ভিডিওটি ১৮ দিন পর সামাজিক মাধ্যম ফেসবুকে ছেড়েছেন বলে জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে সকলে শিশুটির জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram