ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সা: সম্পাদক গ্রেফতার

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১০। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর শ্যামলী সিকেডি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে র‍্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।

এফ আর রোমান রায়হান লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের ফরমান আলী শেখের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ৯ ডিসেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ ও ৩০০-৩৫০কে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। সেচ্ছাসেবক লীগ নেতা এফ আর রোমান রায়হান এ মামলায় ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট লোহাগড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমান বাবু সহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলার বিবরণীতে বাদী উল্লেখ করেন।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, র‍্যাব-৬ এফ আর রোমান রায়হানকে গ্রেফতারের পর লোহাগড়া থানায় হস্তান্তর করেছে। তিনি মামলার এজাহারনামীয় আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram