ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৪

যশোরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

যশোর প্রতিনিধি: যশোরে তিন দফা দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। যশোরের কৃষি বিভাগের উপ-পরিচালক মোশারফ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ক্যাডার সার্ভিসের মধ্যে সমতা আনতে হবে। জনবান্ধব সিভিল সার্ভিস গঠন করতে হবে। উপসচিব পদে সকল কোটার অবসান করতে হবে। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন করতে হবে। প্রত্যেক ক্যাডার ভিত্তিক পদন্নতির ব্যবস্থা করতে হবে। তাহলে বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব হবে। এজন্য দ্রুত তাদের দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোশারফ হোসেন, কৃষিবিদ বখতিয়ার হোসেন, যশোর সিটি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল হাসান সুজন, এমএম কলেজের এনাম হোসেন, নিতিশ চন্দ্র কর্মকার, ইমরুল হোসেন, এস এম আইয়ুব হোসেন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram