ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2024

জনগণ যেমন বাংলাদেশ চায় সে রকম একটি দেশ করে দিতে চাই: উপদেষ্টা আসিফ মাহমুদ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: জনগণ যেমন বাংলাদেশ চায় সে রকম একটি দেশ করে দিতে চাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নীলফামারীর জলঢাকায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক নাইরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল, কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য আবু সাইদ লিয়ন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল, জামায়াতের রংপুর বিভাগের মহানগর কমিটির সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতের আমীর মোখলেছার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জলঢাকা উপজেলার প্রায় চার শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে, দুপুর ২ টা ৩০ মিনিটে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও থেকে জলঢাকা স্টেডিয়ামে অবতরণ করেন উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভূইয়া।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram