ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২৪

ঘোড়াঘাটে বড়দিনে কোমলমতি শিশুদের সাথে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাহালী সম্প্রদায়ের কোমলমতি শিশুদের সাথে আনন্দ উৎসব ও শুভেচ্ছা বিনিময় করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আবিবেরপাড়া গ্রামের মাহালীপাড়া এলাকার কোমলমতি শিশুদের সাথে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, শিশুরা ফুলের মতো। ফুলকে যেমন যত্ন করলে সুবাস ছড়ায়, তেমনি শিশুদেরকে যত্ন করলে সমাজ বিকশিত হবে। পরে তিনি এলাকার কোমলমতি শিশুদের জন্য বিশেষ ভাবে পাঠদানের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল আল মামুন কাওসার সেখ, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রেজওয়ান আসিফ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, সাবেক ইউপি সদস্য সরলা হেমব্রম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সাবেক সভাপতি জিল্লুর রহমান সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram