ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2024

শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন পালন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল ধর্মপল্লী ক্যাথলিক মিশনের শ্রমিক সাধু যোসেফের গীর্জায় বিশাল আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বড়দিন পালন করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত থেকেই যিশুর জন্মোৎসব বড়দিনের উৎসবে মাতেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তারা ফুল, নানা রঙের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয় গির্জাগুলো।

এসময় উপস্থিত ছিলেন সিলেট কাথলিক ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল পুরোহিত সিএসসি ফাদার নিকোলাস বাড়ৈ। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকতা মো: ইসলাম উদ্দিন, সেনাবাহিনীর টহল দলসহ সরকারের বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি ডমনিক সরকার রনি।

বড়দিন উৎসবকে ঘিরে অপরূপ সাজে সেজেছে গির্জাগুলো। আলপনা একে নতুন করে রং করা হয়েছে। এছাড়াও বিভিন্ন খাসিয়া পুঞ্জি, চা বাগানের গারো লাইন এলাকায় গির্জাগুলো আলপনা একে সাজানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram