ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৪

বামনার নবাগত ইউএনও নিকহাত আরা

মো. মাসুদ পারভেজ, বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোসা. নিকহাত আরা। সোমবার (২৩ ডিসেম্বর) বামনা উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে, গত রোববার বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আলমের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।

মোসা. নিকহাত আরা ৩৬তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তার নিজ জেলা লালমনিরহাট। বামনায় যোগদানের আগে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে ময়মনসিংহের গৌরীপুরে এবং সর্বশেষ কক্সবাজারে শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার এর কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

বামনার নবাগত ইউএনও মোসা. নিকহাত আরা বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ ও শান্তিপূর্ণ করতে আমি বদ্ধপরিকর। বামনা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বামনা উপজেলার সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram