ঢাকা
logo
প্রকাশিত : December 24, 2024

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ।

সোমবার শ্রীমঙ্গলে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শ্রীমঙ্গলের জন্য ৬০০ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছিল। এ বরাদ্দকৃত কম্বল ইতোমধ্যে সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আশা করছি শিগগিরই আরও বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ আসার পর সেগুলোও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এদিকে শ্রীমঙ্গলে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকা ও হাওরাঞ্চলের অসহায়, দরিদ্র জনগোষ্ঠীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকদিন ধরেই উপজেলা জুড়ে চলছে শীতের দাপট। প্রচন্ড শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। পাশাপাশি রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এই কনকনে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছে খেটে খাওয়া মানুষ। বলা চলে, পাহাড়-টিলা, হাওর, চা-বাগান অধ্যুষিত জেলা মৌলভীবাজারে শীতের প্রভাব পড়ছে প্রান্তিক জনপদ থেকে নগরজীবনে।

উপজেলার ভাড়াউরা চা-বাগানের শ্রমিক সুমন গোয়ালা বলেন, রাতের বেলা চা-বাগানে প্রচন্ড ঠান্ডা পড়ে। আমাদের অনেক কষ্ট করে থাকতে হয়। সবার ঘরে চাহিদামতো গরম কাপড় নেই। সরকার থেকে যদি ব্যাপকভাবে শীতের কাপড় বিতরণ করা হতো, তাহলে উপকার হতো। হাওরাঞ্চলের জেলে, কৃষক ও শ্রমজীবী লোকজন বিপাকে রয়েছেন। শীত উপেক্ষা করেই তাঁদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram