ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৪

কটিয়াদীতে ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার মালামাল পুড়ে কয়লা

মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের পূর্ব পাড়ায় অবস্থিত ফার্নিচার মার্কেটের একটি ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত ১২ টার পর তারা আগুনের শিখা দেখতে পান, মুহূর্তেই আগুনের শিখা ভয়ংকর রূপ ধারণ করতে থাকে। পরে মালিক এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত ১:৩০ টায় কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিভানোর চেষ্টা করতে থাকে, পরিস্থিতি প্রতিকূল দেখে বাজিতপুর ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সকল মালাপাল পুড়ে যায়।

ফ্যাক্টরি স্বত্বাধিকারী কটিয়াদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক সূত্রধর জানান, তৈরি খাট, সোফা, শোকেস, শুকনো কাঠ এবং মেশিনারিজ সহ ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে মানিক সূত্রধর বলছেন পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram