ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২২
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৪

মা‌টিরাঙ্গায় ২ ইটভাটা‌কে ১ লাখ টাকা জ‌রিমানা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় দুইটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৩ ডি‌সেম্বর) বিকা‌লে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময়, নিয়ম বহির্ভূত ইট ভাটা পরিচালনা ও জ্বালানী কাঠ ব্যবহার, ইট প্রস্তত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা ভঙ্গ করায় ১৪ ধারা অনুযায়ী A-55 ব্রিক ABM ব্রিক ফিল্ডকে ৫০ হাজার ক‌রে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, প‌রিবে‌শ আইন লঙ্ঘন ক‌রে ভাটা চাল‌নোর দা‌য়ে ২ ইটভাট‌কে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। প‌রি‌বে‌শের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামী‌তেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তি‌নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram