

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন কর্তৃক উপজেলাধীন বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, অভিযানে মোট ৫ পাঁচটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১৯ লংঘন করায় আপন ব্রিকস, মেঘলা ব্রিকস, নুরজাহান নুর ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকসকে পৃথক মামলায় মোট ৪ লক্ষ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এসময় রামগড় ফায়ার সার্ভিস এর সহায়তায় ৪টি ইট ভাটার চুল্লী পানি দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং আইন অমান্য করে ভবিষ্যতে ইটভাটা পরিচালনা করা হবেনা মর্মে ইটভাটা মালিকগণ কর্তৃক লিখিত মুচলেকা নেয়া হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন সাংবাদিকদের জানান, খাগড়াছড়ির জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ রামগড় উপজেলাধীন বিভিন্ন ইটভাটায় অভিযান সহ জরিমানা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস, রামগড় থানা পুলিশসহ বন বিভাগের প্রতিনিধিগণ।

