ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৪

দৌলতদিয়ায় পদ্মার এক বোয়াল ৫২ হাজারে বিক্রি

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ। পরে মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) হালিমা সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পদ্মা নদীতে জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।

জানা গেছে, জেলে কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে এলে মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আড়তে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া নিয়ে এলে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নিই। পরে একজন ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram