

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওলামা বাজার এলাকা থেকে তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- চরদরবেশ ইউনিয়নের চরসাভিকারী গ্রামের মৃত মো. হানিফের ছেলে আবদুর শুক্কুর (১৬), ইসমাঈল হোসনের ছেলে মো. হাসান (১৬) ও জাকির হোসনের ছেলে জাবেদ হোসেন। এসময় তাদের কাছ থেকে একটি চাকু ও ব্লেড উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি, ছিনতাই, ইভটিজিং সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে মোটরসাইকেল চুরির মামলায় সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

