ঢাকা
logo
প্রকাশিত : December 23, 2024

কাঠালিয়ায় শীতার্তদের মাঝে হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশন। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কাঠালিয়া উপজেলার তালগাছিয়ায় হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ের সামনের মাঠে অত্র সংগঠনের আয়োজনে দুই শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল তুলে দেন। অনুষ্ঠানে হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক মোঃ আব্দুল কুদ্দুস হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালগাছিয়া দরবারের পীর সাহেব মুফতী নূরুল্লাহ্ আশরাফী, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ মাছুম বিল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা মোঃ খায়রুল ইসলাম হাওলাদার, মোঃ জহিরুল ইসলাম সবুজ, মোঃ মিজানুর রহমান তুহিন, মোঃ আশরাফুল ইসলাম আমিন, এনামুল হক রিন্টু, মোঃ কাউসার, মোঃ আবুল বাসারসহ সকল সদস্য ও উপকারভোগীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram