ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৪

মিরসরাইয়ে সাবেক মেয়রের উপর হামলা

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহানের (৫৫) উপর হামলা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ বাজারে এই হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

সাবেক মেয়র শাহজাহানের ভাতিজা মোহাম্মদ আলী জানান, রবিবার দুপুরে মিরসরাই পৌর সদর থেকে তিনি শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে কমলদহ বাজারে জোহরের নামাজ আদায় শেষে ড্রাইভার হোটেলে খাবার খেতে যায়। এসময় ৮-১০ জনের একটি গ্রুপ উনার উপর অতর্কিত হামলা করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে, বাম পা ভেঙ্গে গেছে। এখন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলার বিষয়ে আমি অবগত নই। কেউ থানায় লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram