ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৪

সাদপন্থীদের গ্রেফতার, শাস্তি ও নিষিদ্ধের দাবিতে তাহিরপুরে বিক্ষোভ মিছিল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: টঙ্গী ইজতেমা ময়দানে নিরস্ত্র, ঘুমন্ত তাবলীগ জামায়াতের উপর সাদপন্থীদের নৃশংস হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের পূর্ব বাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় মাওলানা মাইনুদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা সাবিতুর রহমান, মাওলানা আবদুল কাইযুম, মাওলানা শামসুদ্দিন পীরিজপুরী, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা ইয়াহিয়া, ইসতিয়াক আহমেদ, আবদুল জলিল প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন, সাদপন্থীরা ফেইসবুক লাইভসহ নানান ভাবে উসকানি দিচ্ছে। তাহিরপুর উপজেলায় সাদপন্থীদের দ্রুত গ্রেফতার করতে হবে, না হলে কখন কি ঘটে আমরা এর দায় নিবো না। কোন অঘটন ঘটার আগেই তাদের গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান বক্তব্য। তারা সাদপন্থীরা সন্ত্রাসী বলে জানিয়ে আরও বলেন, তাদের কোনো ভাবেই ছাড় দেয়া যাবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দেয়ার দাবি জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram