ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০০
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৪

নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপি’র মানববন্ধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসি মুনিরুল ইসলামের অপসারণের দাবীতে উপজেলা বিএনপির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম বাচ্চু, কাজী আলাউদ্দিন মন্ডল, মোকলেছুর রহমান, রোকনুজ্জামান, রইচ উদ্দিন বাদশা, মামুন ব্যাপারী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লা আল মামুন বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টুসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাবেক এমপি সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, ওসি মুনিরুল ইসলামের অপসারণ ও বিএনপির বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক শাহীন শিকদারের অবৈধ কর্মকান্ডের বিচার দাবী করেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে ব‍্যাপক সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়। পরবর্তীতে উভয় পক্ষ ভূরুঙ্গামারী থানায় দুটি করে পৃথক ৪টি মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram