ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

বাঁশখালীতে ৭লক্ষ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

শিব্বির আহমদ রানা, (বাঁশখালী) চট্টগ্রাম: প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড বাঁশখালী সার্ভিস সেন্টারের উদ্যোগে গ্রাহক মরহুম আনোয়ার হোসেনের স্ত্রী ও তার সন্তানকে সাত লক্ষ ত্রিশ হাজার পাঁচশত পঁচাশি টাকার মৃত্যুদাবির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মুহাম্মদ সলিম উল্লাহ।

বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের ইনচার্জ ইভিপি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে মৃত্যু দাবি চেক প্রদান অনুষ্ঠান শুক্রবার বিকেলে জলদী মিয়ার বাজারস্থ বাঁশখালী সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জোন-২ এর ইভিপি এন্ড ইনচার্জ জাহাঙ্গীর আলম, বাঁশখালী সার্ভিস সেন্টারের জিএম আজগর হোসেন, গুনাহগারী সাংগঠনিক অফিসের জিএম ও ইনচার্জ মোহাম্মদ ইউসুফ, আনোয়ারা সাংগঠনিক অফিসের জিএম মোহাম্মদ ইদ্রিস।

এ সময় অতিথিরা বলেন, 'প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড গ্রহকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সবসময় বদ্ধপরিকর। গ্রাহকসেবা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা সবসময় সচেতন থাকি।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram