ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

মোরেলগঞ্জে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে জাল নোট প্রচলন প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মোরেলগঞ্জ মিম কম্পিউটার সেন্টারে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস উদ্যোগে মোরেলগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এক দিনের এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মোঃ মনজুর রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক মোরেলগঞ্জ শাখার ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সোনালী ব্যাংক পিএলসি পিন্সিপাল অফিস বাগেরহাট অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মিজানুর রহমান, বাগেরহাট সোনালী ব্যাংক শাখার সহকারি জেনারেল ম্যানেজার সনৎ কুমার পাল।

কর্মশালায় মোরেলগঞ্জে কর্মরত অগ্রণী ব্যাংক ম্যানেজার মহাদেব গাইনসহ রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামি ব্যাংক, আইএফআইসি, সাউথবাংলা, ডাচবাংলা, এনআরবিসি, ফাস্টসিকিউরিটি ও কৃষি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও এ কর্মশালায় স্থানীয় পর্যায়ের সকল ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতা, বৈষম্যবিরোধী ছাত্র ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সকলের সচেতনতার জন্য ডিসপ্লেলের মাধ্যমে জাল নোট কিভাবে চিহ্নিত করা যায় তার প্রদর্শন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram