ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

কাঠালিয়ায় কনকনে শীত ও বৃষ্টিতে জনজীবন থমকে গেছে, বাড়ছে শীত জনিত রোগ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় গত কয়েক দিনে তীব্র শীত, ঘন কুয়াশা ও ঘুরি ঘুরি বৃস্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বাড়ছে শীত জনিত রোগ। প্রচন্ড ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রতিদিন শ্রম বিক্রি করা মানুষেরা পরেছে চরম বিপাকে।

আজ ২১ ডিসেম্বর শনিবার সকাল থেকে শীতের সাথে গুরি গুরি বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন অচল হয়ে পড়েছে। একেতো শীত তার উপরে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পরেছে এ অঞ্চলের মানুষ। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘর
থেকে বের হচ্ছে না।

কাঠালিয়া বাজারের হোটেল ব্যবসায়ী সুধীর চন্দ্র শীল জানান, কয়েকদিন ধরে প্রচুর শীত থাকায় এবং গতকাল রাত থেকে গুরি গুরি বৃষ্টি হওয়ায় বাজারে তেমন মানুষ আসে না। তাই বেচা-বিক্রি খুবই কম। কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার টাকা বিক্রি করতে পারি নাই।

শ্রমিক কবির হোসেন বলেন, আমি একনজ দীনমজুর, বাজার টেনে সংসার চালাই, সকাল থেকে বৃষ্টি ও শীত থাকায় বাজারে কোন মানুষ আসে নাই। তাই বাজার টানতে পারি নাই, টাকা পাই নাই।

রিক্সা চালক মোঃ তোকাব হাওলাদার বলেন, সকাল থেকে বৃষ্টি থাকায় কোন আয়-রোজগার করতে পারি নাই। ঘরে অসুস্থ স্ত্রী তার জন্য প্রতিদিন ঔষুধ নিতে হয়। আল্লাহ জানে আজকে ঔষুধ নিতে পারবো কিনা।

কাঠালিয়া সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসক সোহাগ মজুমদার জানান, তীব্র শীত ও বৃষ্টি থাকায় শিশু-বৃদ্ধরা ঠান্ডা জনিত রোগ বিশেষ করে কাশি ও সর্দি জ¦রে আক্রান্ত হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram