ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

সোনাগাজীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও পৌর সম্মেলন অনুষ্ঠিত

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)  প্রতিনিধি: বাংলাদেশ জামায়েতে ইসলামির অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে উপজেলা সভাপতি সৈয়দ মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও পৌর সভাপতি মো. আজহারুল ইসলাম এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. ফখরুদ্দিন মানিক।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ ভূঞা, উপজেলা জামায়াতের আমির মাও. মোস্তফা, সেক্রেটারি একে এম বদরুদ্দোজা, পৌর আমির মাও. মো. কালিম উল্যাহ, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, জেলা সহসভাপতি আজিজুল করিম ও সেক্রটারী অধ্যাপক এম এ মতিন ।

বক্তব্য রাখেন জামায়াত নেতা আমিরুল ইসলাম মাসুদ, ওমর ফারুক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহসভাপতি মোহাম্মদ আলী ফরহাদ, মো. নিজাম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রহিম মামুন, শাহীনুর হোসেন ও আবু আম্মদ প্রমুখ। 

সস্মেলনে সৈয়দ মোহাম্মদ মাঈন উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক  করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা এবং আজহারুল ইসলাম এমরানকে সভাপতি করে ও মোহাম্মদ হাসান নোমানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য পৌর কমিটি ঘোষণা ও নির্বাচিতদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram