ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

সাবেক ভিপি নেফাউর রহমান রাজু আর নেই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান রাজু (৫২) আর নেই।

২১ ডিসেম্বর  শনিবার ভোর ৪.১৫ মিনিটে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার সাহাপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মৃত মাহফুজুর রহমান মাফু'র ছেলে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্নীয়-স্বজন ও প্রচুর গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায় আজ শনিবার বাদ আসর সাহাপুর আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে নেফাউর রহমান রাজু নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

নেফাউর রহমান রাজু ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে 'কতিথ' হামলা মামলার কারাদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন।তিনি বেশ কয়েকবার কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর তিনিসহ অন্যান্যরা জামিনে জেল থেকে সদ্য মুক্ত হয়ে আসেন।এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram