ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

আশুলিয়ায় আসামি গ্রেফতারে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ১৫

সাভার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশ। এ ঘটনার পর অভিযান চালিয়ে আটক করা হয় ১৫ জনকে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি রাকিব ভূঁইয়াকে গ্রেফতারে রাতে অভিযান চালায় এসআই রবিউলসহ আরও কয়েকজন। বাড়ি থেকে রাকিবকে গ্রেফতার করলে তার চিৎকারে পুলিশের ওপর হামলা চালায়, রাকিবের স্বজনরা। এসময় গুরুতর আহত হন এসআই রবিউলসহ ৪জন।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। আটক করা হয় ১৫ জনকে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram