ঢাকা
logo
প্রকাশিত : December 19, 2024

সুনামগঞ্জের সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, থান কাপড়, মদসহ অবৈধ মালামাল আটক করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি। বৃহস্পতিবার নারায়নতলা, ডলুরা ও লাউড়েরগর এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকা।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে।

বুধবার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকায় মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া ফ্যাব্রিক এর থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করা হয়। যার মূল্য ৪০ লক্ষ ২৫ হাজার তিনশ’ টাকা। এছাড়াও বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চিনি ও সুপারি, কয়লা, জিরা, গরু ও কম্বল জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ৫ লক্ষ ১০ হাজার ১৫০ টাকা।

সুনামগঞ্জ ব্যটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বিভিন্ন উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ও একই সাথে সীমান্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram