ঢাকা
logo
প্রকাশিত : December 19, 2024

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিনে হাত-পা বাঁধা অবস্থায় সাগরে ভাসমান অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। নিহতের হাত-পা পেছন থেকে বাঁধা ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন দেখা গেছে। লাশটি ফুলে-ফেঁপে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে।

ওসি বলেন, কারা কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram